Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ছাত্রশিবিরের উদ্যোগে চিলাহাটিতে ছাত্রদের মাঝে কোরআন বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৮ pm ১৬, মার্চ ২০২৬
in অন্যান্য
A A
0

মোঃ শরিফ বিল্লাহ, ডোমার উপজেলা প্রতিনিধি:

নীলফামারীর চিলাহাটিতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন ও বিষয়ভিত্তিক আয়াত-হাদিস বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চিলাহাটি সাংগঠনিক থানা শাখার উদ্যোগে রোববার (১৫ মার্চ) চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চিলাহাটি সাংগঠনিক থানা শাখার সভাপতি সোলায়মান আলীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এসময় বক্তব্যে সভাপতি সোলায়মান আলী বলেন, পবিত্র রমজান মাস কোরআন নাজিলের মাস, রহমত ও মাগফেরাতের মাস। এই মাসে মহান আল্লাহ তাআলা মানবজাতির জন্য কোরআন নাজিল করেছেন, যা মানুষের জন্য হেদায়েতের দিশা এবং জীবনের সকল সমস্যার সমাধানের পথনির্দেশনা।

তিনি আরও বলেন, রমজান মাসে কোরআন তেলাওয়াত, তা নিয়ে চিন্তা-ভাবনা এবং তাফসির অধ্যয়নের মাধ্যমে কোরআনের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করা সম্ভব। তিনি মহান আল্লাহর কাছে সবার জন্য রমজানের রহমত, মাগফেরাত ও নাজাত লাভের তাওফিক কামনা করেন।

বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং তাদের ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ ও বিষয়ভিত্তিক আয়াত-হাদিস সম্বলিত বই বিতরণ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দৌলতপুরে খাল খনন কাজের উদ্বোধন করলেন: বিমান মন্ত্রী
  • রাজশাহীর প্রেসকাব সভাপতিকে হামলায় দুই আসামীর রিমান্ড মঞ্জুর
  • সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
  • মানিকগঞ্জে ২০কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
  • আখাউড়ায় প্রেসক্লাব ও সাংবাদিক কল্যাণ সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম