Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হলেন ভিপি মিজান

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৮ pm ১৬, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান)।

রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনটি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি স্বাক্ষরিত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান ভিপি মিজান কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি মৌলভীবাজারের রাজনীতিতে সক্রিয় এবং প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

সরকারি সূত্র জানিয়েছে,স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা,প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে। মূলত অন্তর্বর্তীকালীন সময়ে জেলা পরিষদগুলোর কার্যক্রমকে আরও কার্যকর ও জনমুখী করতে অভিজ্ঞ ব্যক্তিদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য,দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় সংস্কার এবং প্রশাসনিক স্থবিরতা দূর করার অংশ হিসেবে একই দিনে সারা দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

এদিকে মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে ভিপি মিজানের নিয়োগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
  • ‘মিড ডে মিল’ পর্যায়ক্রমে সব স্কুলে চালু হবে: ববি হাজ্জাজ
  • সৌদি আরবে ৯০ মিনিটে ধেয়ে গেলো ৩৭ ড্রোন
  • গাড়ি থেকে ১৬০ মুরগি ছিনতাইয়ের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার
  • লক্ষ্মীপুরে ঈদে বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম