রাজবাড়ী প্রতিনিধি :
দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগ দেওয়া হয়।
এর মধ্যে রাজবাড়ী জেলা পরিষদ-এর নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম মিয়া।
আব্দুস সালাম মিয়া রাজবাড়ী জেলা বিএনপির দুইবারের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতিও।
সরকারের পক্ষ থেকে নতুন করে ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তের অংশ হিসেবে তাকে রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

