Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লায় গ্রাইন্ডার মেশিনের বেল্টে ওড়না পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৯ pm ১৫, মার্চ ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা
A A
0

কুমিল্লা জেলা প্রতিনিধি :

কুমিল্লার দাউদকান্দিতে গ্রাইন্ডার মেশিনে ওড়না পেঁচিয়ে শাহিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে দাউদকান্দি পৌরসভার তরকারি বাজার এলাকায় মনির মিয়ার হলুদ-মরিচ ভাঙানোর গ্রাইন্ডার মেশিনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনা আক্তার উপজেলার উত্তর ইউনিয়নের গোলাপেরচর গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হলুদ ও মরিচ গুঁড়ো করতে ওই গ্রাইন্ডার মেশিনে যান শাহিনা আক্তার। সে সময় দোকানের মালিক মনির মিয়া মেশিনে মসলা ভাঙানোর কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত শাহিনার মাথায় থাকা ওড়না ঘূর্ণায়মান মেশিনের বেল্টে জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যেই তিনি মারাত্মকভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে সংসদে তীব্র বিতর্ক
  • পাংশায় ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগ
  • বাউফলে নিবন্ধিত জেলেরা ভিজিএফের চাল পাননি
  • দলীয় শৃঙ্খলা নাকি মত প্রকাশের স্বাধীনতা: সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিতর্ক
  • কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম