জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক দ্বন্দ্বে বফলগাড়ি গ্রামে ছেলে লাঠির আঘাতে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। এঘটনায় গুরতর জখম মা ও বোনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কালাই উপজেলার বফলগাড়ি গ্রামের আক্কাস আলী (৬০) তাঁর বাড়ীতে থাকা একটি গাভীকে পানি খাওয়ানো নিয়ে ছেলে গোলাপ হোসেন (৩২) এর সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। সখের বাইক মোটরসাইকেল কিনে না দাওয়াই৷ এসময় ছেলে ক্ষিপ্ত হয়ে কাঁঠের বাটাম ও লাঠি দিয়ে তাঁর বাবাকে আঘাত করতে থাকে।
এসময় মা মাহামুদা বেগম (৫০) ও বড় বোন শাবানা (৩৫) এগিয়ে আসলে তাদেরও মারপিট করে। এসময় প্রতিবেশীরা ছুঁটে এসে তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া নিয়ে যাওয়ার পথে বাবার মৃত্যু হলেও মা ও বোনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছেলে গোলাপ হোসেনকে আটক করে থানা হেফাজতে নেয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতাল মর্গে প্রেররণ করা হয়েছে।

