Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোর সীমান্তে বিজিবির অভিযান

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৮ pm ১৫, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৯ কোটি ৫৮ লাখ টাকার বেশি মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের মধ্যে দেড় কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও বিরল মাদক এলএসডি রয়েছে।

শনিবার (১৪ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১০০ মিলি ভারতীয় এলএসডি (২ বোতল) এবং ১৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত এসব মাদকের মোট বাজারমূল্য ৯ কোটি ৫৮ লাখ ৫ শত ৭৭ টাকা।

বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই বিপুল পরিমাণ মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।#

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে মেহেদির রং গাঢ় করার সহজ কৌশল
  • রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত
  • ঈদের দিন ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ঈদে রেমিট্যান্সের জোয়ার: রিজার্ভে ইতিবাচক প্রভাব
  • ঈদুল ফিতরে সাম্য ও সম্প্রীতির সুখী বাংলাদেশ গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম