Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লাকসামে তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৫ pm ১৫, মার্চ ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

জেলা প্রতিনিধি :

কুমিল্লার মুদাফরগঞ্জের পাশাপুর আবুল কালাম হাইস্কুল মাঠে শনিবার (১৪ মার্চ) লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের -এর দীর্ঘায়ু ও সফলতা কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপি।

এ সময় সংসদ সদস্য আবুল কালাম তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম পর্যায়ে আসন্ন ঈদুল ফিতরের আগেই একটি ‘পাইলট স্কিম’ চালু করা হবে। এর আওতায় প্রতিটি ইউনিয়নের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে । ওই বরাদ্দ থেকে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একটি করে মসজিদ, মন্দির ও বৌদ্ধবিহারের সংস্কারের জন্য সর্বনিম্ন ৩ লাখ টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত প্রদান করা হবে। পর্যায়ক্রমে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার প্রতিটি উপজেলার উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সেই হিসেবে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার জন্য মোট ২০০ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, গণঅধিকার পরিষদের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই
  • সুনামগঞ্জে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • বাঘাইছড়িতে জামায়াতের ঈদ উপহার বিতরণ
  • বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি জাহিদ, সাধারণ সম্পাদক অলিউল্লাহ
  • পটুয়াখালীর নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম