Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুমকিতে আ’লীগ নেতাদের হামলায় হিন্দু যুবক আহত

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৩ pm ১৫, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

দুমকি,(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে এক হিন্দু যুবককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক সহ তাদের সহযোগিদের বিরুদ্ধে। 

গতকাল শনিবার (১৪ মার্চ) বিকেল ৪-টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮নং চরবয়রা গ্রামের তালতলী বাজার সংলগ্ন এই ঘটনা ঘটে। সংখ্যালঘু হিন্দু যুবক নিতাই চন্দ্র (৩৫) কে,লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুস সালাম হাওলাদার, সাধারণ সম্পাদক জলিল হাওলাদার ও তাদের সহযোগী জাবের মাহমুদ লিটন সহ আরো তিন চারজন।

নিতাই চন্দ্র জানান, শনিবার বিকেল ৪ টার দিকে তালতলী বাজারে তার নিজ দোকানে আসলে আগের কিছু পারিবারিক ঝামেলা নিয়ে একই বাড়ির শুভাষ চন্দ্র শীলের সাথে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুস সালাম হাওলাদার,ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জলিল হাওলাদার ও জাবের এসে তর্ক ধরে এবং তার ওপরে অতর্কিত ভাবে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে হামলা করে। হামলায় রক্তাক্ত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. অতসী উপমা ঐশী জানান আহতের মুখে ও মাথায় একাধিক আঘাত রয়েছে। এ বিষয়ে ওই ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুস সালাম হাওলাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জলিল হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন নিতাই চন্দ্র আমাদেরকে গালি-গালাজ করছে এজন্য আমরা তাকে মেরেছি।
এ বিষয়ে দুমকি থানার এএসআই নুরুজ্জামান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মায়ের রহস্যজনক মৃত্যু
  • সংসদের হেডফোন নিয়ে লুটপাটের অভিযোগ
  • ভুয়া পরিচয় রোধে সিআইডিতে আধুনিক ও কিউআর কোডযুক্ত ডিউটি ভেস্ট বিতরণ
  • ঝালকাঠিতে ২ হাজার গাছ কাটার প্রকল্প স্থগিত
  • সুনামগঞ্জে শিলাবৃষ্টি ও দুর্বল বাঁধ নিয়ে শঙ্কায় কৃষক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম