Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুর ছাত্রদল আহ্বায়ক গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৪ am ১৫, মার্চ ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

চাঁদার দাবিতে এক ড্রেজার ব্যবসায়ীর কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদার (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার ধামুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দলীয় পদ থেকেও বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

ওসি মোঃ রকিবুল ইসলাম জানান, শুক্রবার রাতে ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, মনির সরদারের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি ৪ জানুয়ারি বালু ভরাটের কাজে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে এক লাখ টাকা প্রদান করা হলেও বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে ১৩ মার্চ মনিরুলের মেকানিককে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মনির সরদারকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক সুজনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সিদ্ধান্ত অনুমোদন করেছেন সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোর সীমান্তে বিজিবির অভিযান
  • লাকসামে তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল
  • কৃষকের ছদ্মবেশে পুলিশের অভিযান
  • বাগদান সেরেছেন পূজা চেরি
  • বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: সালাহউদ্দিন আহমদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম