মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
প্রধান মন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডঃ রাসেদ আল মাহমুদ তীতুমীর বলেছেন,বাস্তবমুখী ইশতেহার দেওয়ায় এ সরকার জনরায় পেয়েছে । সরকার দ্রুত এ রায় বাস্তবায়নের জন্য কাজ করছে। কারন এ সরকার বয়ানে নয়,কাজে বিশ্বাসী। সরকার প্রথমত ৪ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড প্রদানের মধ্যদিয়ে ইশতেহারের কাজ শুরু করেছে।
প্রধান মন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডঃ রাসেদ আল মাহমুদ তীতুমীর গত শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় কর্মরত সকল সরকারী দপ্তর প্রধান ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী – ২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ, জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশদ (বিপিএম সেবা),সহকারী কমিশনার ভূমি সামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
দুপুরে উপদেষ্টা ডঃ রাসেদ আল মাহমুদ তিতুমীর কালুখালী আগমন করলে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর কালুখালী পদ্মানদী ভাংগন এলাকা পরিদর্শন ও মহেন্দ্রপুর এলাকায় ইফতার মাহফিলে যোগদান করেন। ইফতার মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, সাধারন সম্পাদক এড রকিবুল হাসান রুমা, ছাত্রদলের সভাপতি জামাল খান উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

