বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব থোয়াইনু অং চৌধুরী এর নাম এলাকায় ব্যাপকভাবে আলোচনায় রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, থোয়াইনু অং চৌধুরী দীর্ঘ সময় ধরে জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, জনসেবামূলক কার্যক্রম এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে তিনি সর্বমহলে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।
বিশেষ করে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন ও অসহায় মানুষের সহায়তায় তার অবদান রয়েছে বলে স্থানীয়রা জানান। পাহাড়ি ও বাঙালি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায়ও তিনি ইতিবাচক ভূমিকা রেখে আসছেন।
জেলা পরিষদ চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের সুযোগ পেলে তিনি বান্দরবান জেলার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সচেতন মহলের মতে, জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে থোয়াইনু অং চৌধুরী জেলা পরিষদ চেয়ারম্যান পদে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

