Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চাই: খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫৭ pm ১৪, মার্চ ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলনের মাধ্যমে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ হতে চায় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, দেশ যদি স্বয়ংসম্পূর্ণ ও স্বাবলম্বী হতে পারে, তাহলে যেকোনো ধরনের ঝুঁকি সহজে মোকাবিলা করা সম্ভব হবে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে কুমিল্লার মুরাদনগরে শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকার জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে। আগামী পাঁচ বছর পর দেশে গ্যাসের চাহিদা প্রায় সাড়ে ৪ হাজার মিলিয়ন ঘনফুটে পৌঁছাতে পারে এবং সেই চাহিদা দেশীয় গ্যাসক্ষেত্র থেকেই পূরণের সক্ষমতা অর্জনের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, আগের সরকারের সময়ে দেশের জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং আমদানিনির্ভর নীতির কারণে খাতটি ঝুঁকির মধ্যে পড়েছে। সেই সময় বাপেক্সকে কার্যত দুর্বল করে রাখা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার মধ্যেই ৮২ মিলিয়ন ঘনফুট বা তারও বেশি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার কথাও জানান তিনি।

উল্লেখ্য, শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ থেকে পরীক্ষামূলকভাবে প্রতিদিন ৮ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর ফলে মুরাদনগরের শ্রীকাইল গ্যাসক্ষেত্রের মোট পাঁচটি কূপ থেকে প্রতিদিন প্রায় ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

Tags: খনিজ সম্পদ প্রতিমন্ত্রীগ্যাস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের নাগরপুরে এলজিইডির উপ-প্রকৌশলী শহিদুলের বদলি
  • যশোরে বিমান বাহিনীর পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪
  • সংবিধান সংস্কার নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাওয়া হবে: নাহিদ ইসলাম
  • গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা থাকছে না: সেতুমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম