Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তালতলীতে বিদর্শন বৌদ্ধ বিহারের অভিষেক ও জাদি উৎসর্গ সম্পন্ন

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৩ pm ১৪, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মিজানুর রহমান, তালতলী (বরগুনা)প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলার সওদাগর পাড়া বিদর্শন বৌদ্ধ বিহার ও সীমা ঘর উৎসর্গ এবং জাদি (প্যাগোডা) অভিষেক অনুষ্ঠান দুই দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত ১৩ ও ১৪ মার্চ (শুক্র ও শনিবার) সওদাগর পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, দানোৎসব ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ অনুষ্ঠান পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বৌদ্ধ ধর্মীয় বিধান অনুযায়ী ত্রিশরণ গ্রহণ ও পঞ্চশীল পালন করা হয়। পরে বৌদ্ধ পূজা, পুষ্প পূজা, প্রদীপ পূজা, অষ্ট উপকরণসহ সংঘদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আগাঠাকুর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ ওয়ারাচামী মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত দানোৎসবে ধর্মদেশনা প্রদান করেন তালতলীপাড়া জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পুত্রানন্দা মহাথের।

এ সময় উপস্থিত ছিলেন সওদাগর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চান্দিমা ভিক্ষু, বড়বালিয়াতলী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপান্ডি মহাথের, কুয়াকাটা কলাচান পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উচোমানন্দা মহাথের, উ পান্ড্যাংচা ভিক্ষু, উ নান্দা ভিক্ষু, উ চুরিয়া ভিক্ষুসহ বিভিন্ন বিহারের ভিক্ষু ও ধর্মপ্রাণ বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

ধর্মীয় এই অনুষ্ঠানের আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতা করেন ইঞ্জিনিয়ার মি. খেনথয়শে, ডা. মি. তেনমং, অতিরিক্ত সচিব মিসেস খেন চান, মিসেস এয়েনচিং, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার মি. মংমংছান, সমাজসেবক মি. উচোওয়েন, মি. নোচাউ মাস্টার, মি. তেমং নানট, মি. বালেন সে এবং স্থানীয় পাড়ার দায়ক-দায়িকাগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মি. মংথিন জো।
দুই দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে প্রায় চার শতাধিক নারী-পুরুষ, দায়ক-দায়িকা ও ধর্মপ্রাণ বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান পদে আলোচনায় থোয়াইনু অং চৌধুরী
  • সুনিপুণ সাজের খোঁজে যশোরের কসমেটিকস শপে তরুণীদের ভিড়
  • টাঙ্গাইলের নাগরপুরে এলজিইডির উপ-প্রকৌশলী শহিদুলের বদলি
  • যশোরে বিমান বাহিনীর পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম