Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুষ্টিয়ার হরিনারায়ণপুর ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতি, ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে এলাকা

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৪ pm ১৪, মার্চ ২০২৬
in অন্যান্য
A A
0

জুয়েল রানা, উপজেলা প্রতিনিধি :

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন হরিনারায়ণপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে নির্বাচনী আমেজ।

নির্বাচনের দিন তারিখ নির্ধারণ না হলেও সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের ব্যানার–ফেস্টুনে ছেয়ে গেছে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, রাস্তার মোড় এবং হাট-বাজার।

ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সম্ভাব্য প্রার্থীদের নাম ও ছবি সংবলিত ব্যানার–ফেস্টুন রাস্তার পাশে, বাজারের গুরুত্বপূর্ণ স্থানে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে টানানো হয়েছে। বিশেষ করে হরিনারায়ণপুর বাজারসহ আশপাশের এলাকায় এসব ব্যানার–ফেস্টুন মানুষের দৃষ্টি আকর্ষণ করছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের পরিচিতি বাড়াতে আগেভাগেই মাঠে নেমেছেন। কেউ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আবার কেউ ব্যানার–ফেস্টুনের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।

এদিকে চায়ের দোকান, বাজারের আড্ডা কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এখন আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। কে হবেন আগামী দিনের হরিনারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান? এ নিয়েই চলছে নানা জল্পনা-কল্পনা।

স্থানীয় ভোটারদের মতে, উন্নয়ন ও সেবামূলক কাজে এগিয়ে থাকতে পারবেন এমন একজন যোগ্য নেতৃত্বই তারা আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই ইউনিয়নের রাজনৈতিক পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে মনে করছেন সচেতন ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উজিরপুরে সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ
  • ইরান যুদ্ধে অংশ নিতে ‘উভচর’ যুদ্ধজাহাজ নিয়ে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন সেনা
  • কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • আরও ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
  • ঝালকাঠিতে শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম