Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ময়মনসিংহে এনসিপি’র ইফতার মাহফিল

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৭ pm ১৪, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মুহম্মদ আবুল বাশার:

নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে এক বছরের পথচলা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।শুক্রবার১৩-মার্চ ময়মনসিংহের সার্কিট হাউস জিমনেসিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি,গণতন্ত্র পুনরুদ্ধার এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহবায়ক নাহিদ ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি; জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মোঃ মাজহার ফকির;জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ আহসান এবং জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম।অনুষ্টান সঞ্চালনা করেন এডভোকেট এটিএম মাহবুব আলম।বক্তারা তাদের বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

সেই আন্দোলনের চেতনা ও লক্ষ্য বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে।নাহিদ ইসলাম বলেন, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে দেশের তরুণ সমাজসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

ইফতার মাহফিলে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত দলীয় নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।এসময় এনসিপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম রাজন,জেলা এনসিপির নেতা মোজাম্মেল হক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Tags: জাতীয় নাগরিক পার্টি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জ্বালানি সংকট ও ভাড়ার নৈরাজ্যে অনিশ্চয়তায় ঈদযাত্রা
  • নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চাই: খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
  • ঈদের দিনে খাবারে সংযম জরুরি, নাহলে হতে পারে হজমের সমস্যা
  • সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ময়মনসিংহে জমে উঠেছে ঈদের কেনাকাটা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম