Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খোলা ময়দানে কক্সবাজার জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০০ pm ১৪, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার প্রতিনিধি :

খোলা ময়দানে মাটিতে ত্রিপল বিছিয়ে দুই হাজারের বেশি মানুষকে ইফতার করিয়েছে কক্সবাজার জেলা বিএনপি। সবাই যখন আলো ঝলমল পরিবেশে অভিজাত কোনো হোটেলে ইফতারের আয়োজন করছে, সেখানে জেলা বিএনপি সেই আয়োজনকে নিয়ে এসেছে আমজনতার কাতারে।

এই আয়োজনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তাদের সাথে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক ও নানা শ্রেণী পেশার মানুষ।

শুক্রবার ১৩ মার্চ বিকালে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে (গোল চত্বর) এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দেশনেত্রী ও বিএনপি সাবেক চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় এই আয়োজন করা হয়।

এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল এমপি বলেন, কক্সবাজারে এমন এক রাজনৈতিক পরিবেশ আমরা গড়ে তুলতে চাই, যেখানে কোন প্রতিহিংসা থাকবে না, কারো প্রতি কারো বিদ্বেষ থাকবে না। সবাই মিলেমিশে আমরা কক্সবাজারকে গড়ে তুলবো।

তিনি বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনারা এমন কোন কর্মকান্ড করবেন না, যাতে সাধারণ মানুষ কষ্ট পায়। আপনাদের কাজে যেন মানুষের মনে ঘৃণা তৈরি না হয়। মানুষ যেন বিএনপিকে ভুল না বুঝে।

তিনি সকল রাজনৈতিক দলের নেতা-কর্মীদের একসাথে দেশ ও কক্সবাজারের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, এনসিপির জেলা সদস্য সচিব অধ্যাপক ওমর ফারুক ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী প্রমুখ।

মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের জেলা সভাপতি মাওলানা আলী হাসান চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যক্ষ আকতার চৌধুরী ও সহ-সাংগঠনিক সম্পাদক এম মোকতার আহমেদ।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, বিএনপির হাই কমান্ডের নির্দেশে সাধারণ ভাবে সাধারণ মানুষের জন্য এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

এতে জেলা, পৌর ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও আরাফাত রহমান কোকাে ক্রীড়া সংসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভাসানচর থেকে পলাতক ৩৭ রোহিঙ্গা তিন দিন ভাসলেন সাগরে, সন্দ্বীপে আটক
  • সংসারের জন্য অভিনয় ছাড়তেও রাজি পূজা চেরি
  • নড়াইলের বিশেষ অভিযানে গ্রেফতার ৭
  • তালতলীতে বিদর্শন বৌদ্ধ বিহারের অভিষেক ও জাদি উৎসর্গ সম্পন্ন
  • পবিপ্রবিতে ডেপুটি রেজিস্ট্রারকে জিয়া পরিষদের শোকজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম