Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় বিএনপি নেতা সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১৯ am ১৪, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কবিরের উপর হামলার ঘটনায় নিয়ামতি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সোহেল সিকদার সহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সুত্রে জানা যায়, ৯ মার্চ সোমবার ২০২৬ দুপুর ১ টায় চাল চুরির অজুহাত দিয়ে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারের নেতৃত্বে ৩০/৩৫ জন হামলা কারী পরিষদের চেয়ারম্যান ইসলামী আন্দোলন নেতা হুমায়ূন কবিরের ওপর মব সৃষ্টি করে হামলার ঘটনা ঘটায়। এ সময় হামলাকারীরা ইউনিয়ন পরিষদের সরকারি কাগজপত্র সহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে।

এ ঘটনায় ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদী হয়ে ১৩ মার্চ( বৃহস্পতিবার) বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার সহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। এই মামলা আরো অজ্ঞাত ৩৫/৪০ জনকে আসামি করা হয়েছে। যাহার মামলা নাম্বার -১৬।।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে চেয়ারম্যানের উপর হামলা চালায় এবং তাকে আহত করে। এ সময় চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার সোহেল রানা জানান, ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদের আগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী
  • দৌলতপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত অভিযান ও সচেতনতামূলক র‍্যালি
  • নলছিটিতে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান
  • সিলেটে মৌসুমের প্রথম বৃষ্টি, চা বাগানগুলোতে ফিরে এলো সবুজের সমারোহ
  • গ্যাসের চুলা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম