Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মতপ্রকাশের স্বাধীনতাই গণতন্ত্রের বিউটি: সমাজকল্যাণমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১১:০৮ am ১৪, মার্চ ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

মনোয়ার বাবু , ঘোড়াঘাট (দিনাজপুর ) প্রতিনিধি :

মত প্রকাশের স্বাধীনতাই গণতন্ত্রের ‘বিউটি’ বা সৌন্দর্য বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন।

তিনি বলেন, জাতীয় সংসদ হচ্ছে রাজনীতির মূল কেন্দ্র। সেখানে সংসদ সদস্যদের মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা রয়েছে। সেই অধিকার প্রয়োগ করেই তারা ওয়াকআউট করেছেন। এতে সংসদ আরও প্রাণবন্ত হয়েছে এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ভিক্ষুকদের পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে গবাদিপশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলা বিএনপির আয়োজনে একটি ইফতার মাহফিলে অংশ নেন।

ডা. জাহিদ হোসেন বলেন, মাননীয় রাষ্ট্রপতির ভাষণের আগে কিছু সংখ্যক সম্মানিত সংসদ সদস্য হয়তো মনে করেছেন তারা সেই বক্তব্য শুনবেন না। তবে অতীতে রাষ্ট্রপতির বিভিন্ন অনুষ্ঠানে তারা উপস্থিত থেকেছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়েও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। রাজনৈতিক বা অন্য যেকোনো কারণেই তারা যে বক্তব্য দিয়েছেন, সংসদীয় গণতন্ত্রে তা দোষের কিছু নয়।

তিনি আরও বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান যখন বক্তব্য দিয়েছেন, শোক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে এবং স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন—তখন সকল সংসদ সদস্য সম্মিলিতভাবে সমর্থন দিয়েছেন।

অনুষ্ঠানে ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প আয়ের পথ তৈরির লক্ষ্যে ২০ জন সুবিধাভোগীর মাঝে ছাগল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের এএসপি আ.ন.ম.নিয়ামত উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন কাওসার শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা,ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপি সভাপতি আব্দুস সাত্তার মিলন, ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা এবং পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটে মৌসুমের প্রথম বৃষ্টি, চা বাগানগুলোতে ফিরে এলো সবুজের সমারোহ
  • গ্যাসের চুলা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
  • সাভারে আর্মি ক্যাম্পের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন আটক
  • সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
  • দুমকিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম