মোঃ মামুন মোল্লা
খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে খুলনা রেলওয়ে স্টেশন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ১২১২ এর শ্রমিকদের মাঝে ১৩ ই মার্চ শুক্রবার ইফতার বিতরণ করা হয়।
চ্যানেল এস সেভেন এর চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময় এর সম্পাদক শেখ শাহীন এর সভাপতিত্বে এবং আপেল মাহমুদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক নেতা ও চ্যানেল এস সেভেন এর উপদেষ্টা এ্যাড বাবুল হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাহাবাজ খান, খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন, আক্তার হোসেন বাবলু, মোঃ মামুন মোল্লা। দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

