ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ১,৪৪৪ জন নিহত এবং ১৮,৫৫১ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে। খবরটি জানিয়েছে আল-জাজিরা।
হামলা শুরু হয়েছিল গত ২৮ ফেব্রুয়ারি থেকে। তেহরানসহ দেশের বিভিন্ন শহরে হামলা চালানো হচ্ছে, যেখানে বেসামরিক স্থানও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। স্কুল, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাচ্ছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী।

