ইরানে অপারেশন এপিক ফিউরি’ নামে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার অংশ হিসেবে ইতিমধ্যেই ৬,০০০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এর মধ্যে ৬০টি জাহাজ এবং ৩০টি মাইন বসানোর নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত তথ্য অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুতে ছিল কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ইসরাইলি সেনাবাহিনী তেহরানে নতুন বিমান হামলার ঘোষণা দিয়েছে, যা ভোর প্রায় ৫টা পর্যন্ত তীব্রভাবে চলেছে। শুক্রবার সকালে আরাকে এবং কারাজে বিস্ফোরণের ছবি ও খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তেহরানের বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণ এতই তীব্র ছিল যে অনেক দূরেও কম্পন অনুভূত হয়েছে।
ইরানের বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সি ও শুক্রবার সকালে দক্ষিণ তেহরানে বিমান হামলা ও বিস্ফোরণের খবর প্রচার করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে যুদ্ধ “খুব দ্রুত এগোচ্ছে” এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি “খুব ভালোভাবে চলছে।” তিনি ইরানকে সন্ত্রাস ও ঘৃণার জাতি’ উল্লেখ করে বলেছিলেন, দেশটি এখন “বড় মাশুল দিচ্ছে।”
তথ্যসূত্র: বিবিসি

