Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শনিবার ধর্মীয় প্রতিনিধিদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৩ pm ১৩, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

দেশের ধর্মীয় প্রতিনিধিদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জীবনমান উন্নয়নের লক্ষে বিশেষ সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান জানান, এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের ধর্মীয় সেবকদের দীর্ঘদিনের একটি বড় প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

সরকারের এই বিশেষ কর্মসূচির আওতায় কেবল ইমাম ও মুয়াজ্জিনরাই নন, বরং দেশের সব ধর্মের ধর্মীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। উদ্বোধনী দিনে পর্যায়ক্রমে নিম্নোক্ত প্রতিনিধিরা সম্মানীর আওতায় আসবেন:

মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম।

মন্দিরের পুরোহিত ও সেবায়েত।

বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে একটি যুগান্তকারী পদক্ষেপ। স্বচ্ছতা বজায় রেখে সারা দেশের কয়েক হাজার ধর্মীয় সেবকের মাঝে এই সম্মানী বণ্টন করা হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই ঘোষণার পর সারা দেশের ধর্মীয় প্রতিনিধিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রীর এই সরাসরি অংশগ্রহণকে দেশের ধর্মীয় কাঠামোর প্রতি সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল।

Tags: তারেক রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জীবনে প্রথম একসঙ্গে ৯ টি কবর খুঁড়লাম, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক
  • জুলাই সনদ নিয়ে অহেতুক সৃষ্ট বিতর্ক কার্যকর সংসদের ক্ষেত্রে চ্যালেঞ্জ: স্পিকার
  • কক্সবাজারে দোয়েল কারের ধাক্কায় পথচারী নিহত
  • ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি
  • দৌলতদিয়ায় ঈদযাত্রায় ভোগান্তি রোধে দৃশ্যমান পরিবর্তন চাই: প্রতিমন্ত্রী খৈয়ম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম