Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৩ pm ১২, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উন্নয়ন সংস্থা স্পিড ট্রাস্টের উদ্যোগে বৃহস্পতিবার (১২ মার্চ) বাউফল প্রেসক্লাব বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে স্পিড ট্রাস্টের ফিল্ড ফ্যাসিলিটেটর সাইফুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির এনিমেটর সালমা বেগম। ধারণাপত্র পাঠ করেন ইয়ুথ গ্রুপ লিডার মুক্তা বেগম।

পাঠকৃত ধারণাপত্রের ওপর বিশেষ আলোচনা করেন ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক অহিদুজ্জামান সুপন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রাখিয়া রহমান, তথ্য আপা কর্মকর্তা মরিয়ম বেগম এবং এনজিও প্রতিনিধি দেলওয়ার হোসেন।

আলোচনায় বক্তারা বলেন, নারীর শিক্ষা, অর্থনৈতিক অংশগ্রহণ এবং সম্পত্তিতে ন্যায্য অধিকার নিশ্চিত করা হলে পরিবার ও সমাজে সমতা প্রতিষ্ঠা সম্ভব। তারা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নারীদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরে এসব খাতে নারীদের প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা এবং সুযোগ-সুবিধা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জনসমবায় গ্রুপ লিডার জেসমনি বেগম, মিতা রানী ও সেলিনা বেগম বলেন, বাউফল উপজেলায় জমি ও উত্তরাধিকার বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে নারীরা পৈতৃক সম্পত্তির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, যা পারিবারিক দ্বন্দ্ব ও সামাজিক অস্থিরতা বাড়াচ্ছে। এ অবস্থায় নারীর ভূমি ও উত্তরাধিকার অধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে তারা মত দেন।

আলোচনাকে সক্রিয় রাখতে অনুষ্ঠানে অধিকারভিত্তিক সংগীত পরিবেশন করেন জনসমবায় গ্রুপের সদস্যরা।

দিনব্যাপী এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, সিভিল সোসাইটির প্রতিনিধি, এনজিও কর্মী, স্পিড ট্রাস্টের উপকারভোগী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নলছিটিতে প্রতিপ‌ক্ষের হামলা ও ভাঙচু‌রের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সিলেটে হারানো ৭০টি মোবাইল ফোন উদ্ধার
  • বাকেরগঞ্জে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  নিহত ১ ও আহত ২ 
  • শেরপুরে ভিজিএফ চাল বিতরণ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন
  • অশ্লীল ছবি দিয়ে চাঁদাবাজি,মৌলভীবাজারে পঙ্খী গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম