Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২২ pm ১২, মার্চ ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

সত্যজিৎ দাস,   মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারে ভাতিজাকে শাসন করে চড় মারাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত কিশোরের নাম তামিম আহমদ (১৬)। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই হানিফ মিয়া (৩৫) পলাতক রয়েছেন।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যার আগে মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়কের সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরিবারজুড়ে নেমে আসে শোকের ছায়া।

পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, স্থানীয় ডাব বিক্রেতা শাহেদ আলীর আট সন্তানদের মধ্যে তামিম ছিল সবার ছোট। বুধবার (১১ মার্চ) বিকেলে মিথ্যা কথা বলায় হানিফ মিয়ার ছেলেকে শাসন করতে গিয়ে তামিম এক পর্যায়ে তাকে চড় মারেন। পরে বিষয়টি বাবাকে জানালে হানিফ মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এরপর তিনি তামিমকে ডেকে এনে তার শার্টের কলার চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়রা ও পরিবারের সদস্যরা নিহত তামিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে যান। সেখানে নিহতের বাবা শাহেদ আলী ও মা শাহানা বেগমকে সন্তানের মরদেহের পাশে বিলাপ করতে দেখা যায়।

এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্ত হানিফ মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের বড় বোন তানিয়া বেগম জানান,হানিফ ও তামিমের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। প্রায় ছয় মাস আগে হানিফ তাদের আরেক ভাইয়ের হাত কেটে দেন। ওই ঘটনায় তিনি কিছুদিন কারাগারেও ছিলেন।

তিনি আরও বলেন,ঘটনার সময় তিনি স্বামীর বাড়িতে ছিলেন। খবর পেয়ে দ্রুত ছুটে এসে ছোট ভাইয়ের মরদেহ দেখতে পান। পরিবারের সবার ছোট তামিম বাবার সঙ্গে ডাব বিক্রির কাজে সহায়তা করত এবং পরিবারের সবার কাছে খুব আদরের ছিল।

পুলিশ জানিয়েছে,ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • উজিরপুরে সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ
  • ইরান যুদ্ধে অংশ নিতে ‘উভচর’ যুদ্ধজাহাজ নিয়ে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন সেনা
  • কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • আরও ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
  • ঝালকাঠিতে শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম