Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিংগাইরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫২ am ১২, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মুহ. মিজানুর রহমান বাদল, মানিকগঞ্জ প্রতিনিধি:

সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টায় অফিসে উপস্থিতি নিশ্চিত করতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আকস্মিক পরিদর্শন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো.আব্দুল বারী (এমপি)।

বুধবার(১১ মার্চ) সকাল ৯টার দিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা বা প্রটোকল ছাড়াই প্রতিমন্ত্রী সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপস্থিত হয়ে বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরের প্রায় সকল কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়েই নিজ নিজ দপ্তরে উপস্থিত ছিলেন। সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিত করতে এই আকস্মিক পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী নিজের ব্যবহৃত গাড়ির পতাকা কাপড় দিয়ে ঢেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন নাহারের কক্ষে সরাসরি প্রবেশ করেন। সেখানে নিজের পরিচয় দিয়ে ইউএনও’র পাশের চেয়ারে বসেন এবং তার মাধ্যমে উপজেলা পরিষদের সকল কর্মকর্তাদের সালাম পৌঁছে দেন। পরে উপস্থিত কর্মকর্তারা তার সঙ্গে কুশল বিনিময় করেন।

আকস্মিক এ পরিদর্শনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলীকে অনুপস্থিত পাওয়া যায়। এ সময় প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে অনুপস্থিতির কারণ জানতে চান এবং যথাসময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দেন।

হঠাৎ প্রতিমন্ত্রীর আগমনে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কিছুটা বিস্ময় সৃষ্টি হলেও কাকতালীয়ভাবে উপজেলা পরিষদ কমপ্লেক্সের অধিকাংশ দপ্তরেই কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তখন নিজ নিজ কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী সংক্ষিপ্ত মতবিনিময় করেন। মতবিনিময়ে এলাকার সমস্যা ও সম্ভাবনা, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

উপস্থিত কর্মকর্তারা জানান, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও টিম স্পিরিট বজায় রেখে তারা দায়িত্ব পালন করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন নাহার জানান, প্রতিমন্ত্রী কোনো ধরনের প্রটোকল ছাড়াই সরাসরি তার কক্ষে প্রবেশ করেন। পরে উপস্থিত কর্মকর্তাদের নিয়ে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং প্রধানমন্ত্রীর ঘোষিত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কমলগঞ্জে দুইশতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিলো হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্ট
  • কুলাউড়ায় তিন রেস্টুরেন্টে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা
  • বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, থানায় মামলা না নেওয়ায় সংবাদ সম্মেলন
  • শুল্ক ফাঁকি সিন্ডিকেটে বেনাপোল কাস্টম হাউসে ১৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • নলছিটিতে ঋণের চাপে চা দোকানির আত্মহত্যার অভিযোগ 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম