Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মানবাধিকার সুরক্ষায় নাগরিক সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান: এম আবদুল্লাহ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩০ am ১২, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি (বিসিআরএস) এর উদ্যোগে “মানবাধিকার সুরক্ষায় নাগরিক সমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ-এর কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে ও শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ স্ট্রাট এর ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির সাবেক ভিসি, প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ তোশারফ আলী, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান, সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে নাগরিক সমাজকে আরও সক্রিয় হতে হবে।

আলোচনা শেষে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি (বিসিআরএস)-এর আইন বিষয়ক পরিচালক দিদারুল আলমের মায়ের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

পরে উপস্থিত অতিথি ও সদস্যদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশাজীবী, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন শক্তিশালীকরণ এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কমলগঞ্জে দুইশতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিলো হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্ট
  • কুলাউড়ায় তিন রেস্টুরেন্টে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা
  • বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, থানায় মামলা না নেওয়ায় সংবাদ সম্মেলন
  • শুল্ক ফাঁকি সিন্ডিকেটে বেনাপোল কাস্টম হাউসে ১৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • নলছিটিতে ঋণের চাপে চা দোকানির আত্মহত্যার অভিযোগ 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম