Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাইকগাছায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৫ am ১২, মার্চ ২০২৬
in অপরাধ
A A
0

শাহরিয়ার কবির, পাইকগাছা প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় আলোচিত অপহরণ মামলায় পুলিশ গ্রেফতার করেছে প্রধান আসামি মান্না সরদার (২৫) কে। একই সঙ্গে তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে (১৬) বছরের নাবালেক স্কুলছাত্রী সূচনা মন্ডলকে।

মামলার সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামের বাসিন্দা প্রশান্ত কুমার মন্ডল থানায় অভিযোগ দায়ের করেন, তার মেয়ে অপহৃত হয়েছে। মামলার প্রধান আসামি ছিলেন পাইকগাছার সরল গ্রামের আফসার সরদারের ছেলে মান্না সরদার।

পুলিশি অভিযান ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১১ মার্চ) রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার আশুলিয়া এলাকা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। একই সময় তার হেফাজত থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।

পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, “গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে। উদ্ধারকৃত স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দি গ্রহণের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পেছনে প্রেমের জটিলতার ইঙ্গিত থাকলেও ভিকটিমের পরিবার দাবী করছে মেয়েকে জোরপূর্বক অপহরণ করা হয়েছে। অন্যদিকে আসামির পরিবার বলছে, সম্পর্ক সব স্বেচ্ছায় হয়েছে।

এ পরিস্থিতিতে এলাকায় ক্ষোভ ও বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, যদি এটি প্রেমজনিত ঘটনা, তাহলে কেন শুধুমাত্র ছেলেকে দায়ী করা হচ্ছে।

তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান জানিয়েছেন, ভিকটিমের জবানবন্দি ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় শুধু গ্রেফতার নয়, সমাজের মনোভাব, কিশোর-কিশোরীর নিরাপত্তা এবং আইনের সংবেদনশীলতা নিয়েও প্রশ্ন উঠেছে। এলাকাবাসী আশা করছে, আদালত ন্যায্যতা নিশ্চিত করবে এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষতি রোধ করবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কমলগঞ্জে দুইশতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিলো হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্ট
  • কুলাউড়ায় তিন রেস্টুরেন্টে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা
  • বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, থানায় মামলা না নেওয়ায় সংবাদ সম্মেলন
  • শুল্ক ফাঁকি সিন্ডিকেটে বেনাপোল কাস্টম হাউসে ১৬৫০ কোটি টাকার রাজস্ব ঘাটতি
  • নলছিটিতে ঋণের চাপে চা দোকানির আত্মহত্যার অভিযোগ 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম