Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরান পুরোপুরি ধ্বংসের পথে: ডোনাল্ড ট্রাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৪৭ am ১২, মার্চ ২০২৬
in বিশ্ব
A A
0

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত টানা ১৩ দিনে গড়িয়েছে। এই সংঘাতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও হাজারের বেশি মানুষ। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধ হওয়ার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না।

এদিকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান কার্যত ধ্বংসের পথে রয়েছে এবং দেশটির সামরিক সক্ষমতা প্রায় শেষ হয়ে গেছে।

মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমাদের জন্য যুদ্ধক্ষেত্রে অনেক ভালো খবর আছে। পরিষ্কারভাবে বলতে গেলে, ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। দেশটি এখন নিশ্চিহ্ন হওয়ার পথে।

তিনি আরও বলেন, ইরান এখন প্রায় খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। তবে এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র এখনই যুদ্ধ বন্ধ করতে যাচ্ছে। ট্রাম্পের ভাষায়, “তারা শেষ হয়ে গেছে, কিন্তু আমরা এখনই থামছি না।

ট্রাম্প দাবি করেন, ইরানের আর কার্যকর কোনো নৌবাহিনী বা বিমানবাহিনী নেই। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিয়ন্ত্রণ কাঠামোও ভেঙে পড়েছে। তিনি বলেন, “আমরা এখন ইরানের আকাশে প্রায় বাধাহীনভাবে চলাচল করছি।

সমুদ্র প্রণালিগুলোর দিকেও যুক্তরাষ্ট্র কড়া নজর রাখছে বলে জানান তিনি। ট্রাম্প বলেন, “প্রণালিগুলোর অবস্থা এখন বেশ ভালো, তবে আমরা সেগুলোর ওপর নজরদারি বাড়াচ্ছি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “মূল বিষয় হলো আমাদের জিততে হবে—দ্রুত জিততে হবে, তবে সেই জয় নিশ্চিত করতে হবে। অনেকেই বলছে আমরা ইতোমধ্যেই জিতে গেছি। এখন প্রশ্ন হলো—কখন আমরা থামব।

ইরানকে আবারও হুঁশিয়ার করে ট্রাম্প বলেন, প্রয়োজনে তেহরানসহ বিভিন্ন স্থানে আরও হামলা চালানো হতে পারে। তবে তেমনটা হলে দেশটির পুনর্গঠন প্রায় অসম্ভব হয়ে পড়বে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র এক ঘণ্টার মধ্যেই ইরানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। তবে আপাতত এমন কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

Tags: ইরানবিশেষ নিউজযুক্তরাষ্ট্রযুদ্ধরাফায়েল ধ্বংসে চীনা জে-১০
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হঠাৎ জ্ঞান হারালেন মির্জা আব্বাস, হাসপাতালে ভর্তি
  • সৌদি আরব থেকে উপহার পাঠানো খেজুর নিয়ে রংপুরে বৈষম্যের অভিযোগ
  • শেকৃবি ছাত্রদল সেক্রেটারির বিরুদ্ধে প্রকল্প পরিচালককে হত্যার হুমকির অভিযোগ
  • ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ
  • মানবিক যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম