হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জেরবাহুবলে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রুহুল আমিন।
সভায় উপস্থিত বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের স্মারক। দিবস দু’টি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তোষার, সহ-সভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক সামছুল আলম, সহকারী কমিশনার মোঃ জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আ.ক.ম উস্তার তালুকদার ও শামীম আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল মারুফ ফারুকী, বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) ইকতার মিয়া, বাহুবল মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মোঃ ফিরোজ মিয়া, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, এম শামছুদ্দিন, মিয়া মোঃ সিজিল ও ফয়ছল আহমেদ চৌধুরী তাইনুছসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় দিবস দু’টি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

