Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাদারীপুরে আলমগীর হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন ডিআইজি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৮ pm ১১, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় আলমগীর হাওলাদার হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তিনি সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় নিহতের বাড়ি, ঘটনাস্থল এবং ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ আইনি সহায়তার আশ্বাস দেন।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে হাসান মুন্সীর পক্ষের লোকজন মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সমর্থক ও তার চাচাতো ভাই আলমগীর হাওলাদারের ওপর সংঘবদ্ধ হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আলমগীর হাওলাদারের মৃত্যু হয়।

এ ঘটনায় মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত প্রায় ৩০টি ঘরে আগুন দেওয়া ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।

এদিকে র‌্যাব-৮ মনিরুজ্জামান আক্তারকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বোমা বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “আমার স্পষ্ট বার্তা হলো-যারা আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে থেকে পাহারা দেবে। দোষীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহে মাদক কারবারি গ্রেফতার
  • সৌদি উপহারের খেজুর,মৌলভীবাজারে ১৭৮ কার্টুন
  • বরিশালে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ৯ আইনজীবী
  • সারিয়াকান্দিতে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে ওসি’র অভিযান
  • ঠাকুরগাঁওয়ে কাজীর বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম