ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, কাতারের আল উদেইদ, কুয়েতের ক্যাম্প আরিফজান এবং ইরাকের হারিরেতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএসএনএ উদ্ধৃত করে বলেছে, এই “বড় পরিসরের হামলায়” মধ্যপ্রাচ্যের মার্কিন পঞ্চম নৌবহরকেও লক্ষ্য করা হয়েছিল এবং এতে “মার্কিন সেনাবাহিনীর অপারেশনাল অবকাঠামো ধ্বংস হয়েছে।”
আইআরজিসি এক পোস্টে উল্লেখ করেছে, যুদ্ধ শুরু হওয়ার পর এটি “সবচেয়ে ভয়াবহ ও বিশাল অভিযান।” এই হামলার বিষয়ে এখনও মার্কিন কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।
সুত্রঃবিবিসি বাংলা

