Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

Bangla FMbyBangla FM
১০:৩৫ pm ১০, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মো আলম, বান্দরবান প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে বান্দরবানে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বিকাল ৫টায় বান্দরবান শহরের হিলভিউ কনভেনশন হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সরকারি ও বিরোধীদলকে একসাথে কাজ করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের জাতীয় সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির সভাপতি রাজপুত্র সাচিং প্রু জেরি এমপি। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল আউয়ালের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম মোস্তফা তাজ।

ইফতার মাহফিলে বান্দরবান জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবীসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রায় চার শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

Tags: জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলবান্দরবান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মুছাপুর রেগুলেটর প্রকল্প একনেক কমিটিতে পাস হবে: বন ও পরিবেশ মন্ত্রী
  • ঢাকায় অগ্নিকান্ডে নিহত নৌ-বাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অনন্যা’র লাশের অপেক্ষায় সৈয়দপুরবাসী
  • কাপ্তাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • ছাত্রদলের নতুন কমিটির গুঞ্জন, সভাপতি পদে আলোচনায় কাজী জিয়া উদ্দিন বাসিত
  • পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম