Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৯ pm ১০, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মো. আব্দুল কুদ্দুস,সিরাজগঞ্জ প্রতিনিধি:

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য নিয়ে-সিরাজগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ও অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া-২০২৬ খ্রি. অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে, মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে এক র‌্যালি প্রদর্শন করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালনা করেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আঃ বাছেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আস সাদেক জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান প্রমুখ।
উক্ত আলোচনা সভায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত তুলে ধরা হয়।

অপরদিকে, বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ কালেক্টর স্কুল এন্ড কলেজ মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান এবং স্টেশন ইনচার্জ মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে-উক্ত ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপনে এক মহড়া সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চৌকস কর্মীরা এ মহড়া প্রদর্শন করা হয়। এ অনুষ্ঠানে সরকারি-বেসকারি অফিসের কর্মকর্তা ও রোভার স্কাউটস সদস্যরা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চরভদ্রাসনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
  • তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ভূমি অফিস কর্মচারী লাঞ্ছিত
  • রাজনৈতিক প্রভাব নয়, জরিপের ভিত্তিতে ফ্যামিলি কার্ড: বাণিজ্যমন্ত্রী
  • সিরাজদিখানে শিল-পাটা কারখানা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে মেইন গেট নির্মাণে অনিয়ম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম