Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৭ pm ১০, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

“দুর্যোগ ব্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় নানা কর্মসূচির মধ্যেদিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, নির্বাচন অফিসার ইমরানুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার শওকত আকবর, সালথা ফায়ার সার্ভিসের সদস্যগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,“বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছরই ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় আমাদের। এসব দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে হলে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। দুর্যোগ মোকাবেলায় কেবল সরকারি উদ্যোগ নয়, স্থানীয় পর্যায়ে জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পরিবার পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চরভদ্রাসনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
  • তাহিরপুরে অবৈধ ড্রেজার বন্ধে অভিযানে হামলা, ভূমি অফিস কর্মচারী লাঞ্ছিত
  • রাজনৈতিক প্রভাব নয়, জরিপের ভিত্তিতে ফ্যামিলি কার্ড: বাণিজ্যমন্ত্রী
  • সিরাজদিখানে শিল-পাটা কারখানা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে মেইন গেট নির্মাণে অনিয়ম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম