ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত ১৯৩ শিশু নিহত হয়েছে, যার মধ্যে সবচেয়ে ছোট শিশু মাত্র ৮ মাসের কন্যা। এই তথ্য প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি।
মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ সম্মেলনে ইরানি প্রশাসনের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি জানিয়েছেন, একজন ৪ মাসের শিশুও আহত হয়েছেন। তিনি বলেন, হামলায় স্বাস্থ্য ও চিকিৎসা প্রতিষ্ঠানও লক্ষ্যবস্তু হয়েছে এবং এ পর্যন্ত ১১ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।
হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে:
* ৫২টি স্বাস্থ্যসেবা ইউনিট
* ২৯টি চিকিৎসা প্রতিষ্ঠান
* ১৯টি জরুরি পরিষেবা ইউনিট
* ১৬টি অ্যাম্বুলেন্স
এছাড়া, ৪টি অ্যাম্বুলেন্স এবং একটি মেডিক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। মোহাজেরানি নিহত শিশুদের ছবি প্রদর্শন করে এটি বিশ্ব সম্প্রদায়ের প্রতি সতর্কবার্তা হিসেবে উপস্থাপন করেছেন।

