Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলা এফএম’এ সংবাদ প্রকাশের পর জামালপুরে ভিজিএফ কার্ড বাড়ছে ২ লাখ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৭ pm ১০, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :

ঈদ উল ফিতর উপলক্ষে জামালপুর জেলায় অন্যান্য বছরের তুলনায় ভিজিএফ কার্ড সংখ্যা কমে তিন ভাগের এক ভাগ বরাদ্ধ পাওয়ায় জনপ্রিয় ও সরকার অনুমোদিত নিউজ পোর্টাল “বাংলা এফএম” এ ১ মার্চ “জামালপুরে ভিজিএফের বরাদ্ধের পরিমান কম” শিরোনামে একটি তথ্য নির্ভও একটি সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি প্রকাশের পর সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নজড়ে পড়ে। বিষয়টি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জামালপুর জেলায় ভিজিএফ কার্ড বরাদ্ধের পরিমান বৃদ্ধি করার উদ্যোগ গ্রহন করেন। সংশোধিত একপত্রে ভিজিএফ কার্ডের পরিমান প্রায় ২ লাখ বৃদ্ধি করা হয়। সংশোধিত বরাদ্ধের কারণে পূর্বের তুলনায় জামালপুর জেলায় আরও ২ লাখ অতিরিক্ত হতদরিদ্র মানুষ ভিজিএফ সুবিধা পাবে।

জানা যায়, জামালপুর জেলার ৭টি উপজেলার জন্য ঈদ উল ফিতর উপলক্ষে পূর্বে মোট ভিজিএফ কার্ড বরাদ্ধ পেয়েছিলো ১লাখ ৪৪ হাজার ৫৪০টি। প্রতিজন কার্ডধারী বিনামূল্যে ১০ কেজি করে চাল পাবে। এর মধ্যে মেলান্দহ উপজেলায় পূর্বের ভিজিএফ কার্ড বরাদ্ধ ছিলো ২৭ হাজার ১৮১টি, বর্তমানে বরাদ্ধ বেড়ে হয়েছে ৪৭ হাজার ২২৯টি, সরিষাবাড়ী উপজেলায় পূর্বের ভিজিএফ কার্ড বরাদ্ধ ছিলো ২৭ হাজার ৫৭৬ জন, বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৭ হাজার ৬০৭টি, দেওয়ানগঞ্জ উপজেলায় পূর্বের ভিজিএফ কার্ড বরাদ্ধ ছিলো ২০ হাজার ৫৮৯টি, বর্তমানে বরাদ্ধ পেয়েছে ৪৬ হাজার ৭১১টি, ইসলামপুর উপজেলায় পূর্বের ভিজিএফ কার্ড বরাদ্ধ ছিলো ১৩ হাজার ৮৩৪ জন, বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৬ হাজার ৭৩টি, জামালপুর সদর উপজেলায় পূর্বের ভিজিএফ কার্ড বরাদ্ধ ছিলো ২৪ হাজার ৫৯২ জন, বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৮ হাজার ১৮৯টি, মাদারগঞ্জ উপজেলায় পূর্বের ভিজিএফ কার্ড বরাদ্ধ ছিলো ১৩ হাজার ৪৯৩টি, বর্তমানে বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৭ হাজার ৪৭টি ও বকশীগঞ্জ উপজেলায় পূর্বের ভিজিএফ কার্ড বরাদ্ধ ছিলো ১৭ হাজার ২৭৫টি, বর্তমানে বৃদ্ধি পেয়ে বরাদ্ধ পেয়েছে ৩৫ হাজার ৭৫৭টি।

পূর্বের বরাদ্ধ বহাল থাকলে অন্যান্য বছরের তুলনায় জামালপুর জেলায় চলতি ঈদ উল ফিতরে প্রায় ২ লাখ ব্যাক্তি ভিজিএফ সুবিধা থেকে বঞ্চিত হতেন। বর্তমান বরাদ্ধে ১লাখ ৯৭ হাজার ৭০৮টি ভিজিএফ কার্ড বরাদ্ধ বৃদ্ধি পাওয়ায় জামালপুর জেলায় উল্লেখিত পরিমান পরিবার ভিজিএফ কার্ডের অতিরিক্ত সুবিধা পাবেন।

৭টি উপজেলা ছাড়াও জামালপুর জেলার জামালপুর পৌরসভা, ইসলামপুর পৌরসভা, মেলান্দহ পৌর সভা, মাদারগঞ্জ পৌরসভা ও সরিষাবাড়ী পৌরসভা ভিজিএফ কার্ড পেয়েছে ৪ হাজার ৬২৫টি করে মোট ২৩ হাজার ১২৫টি। দেওয়ানগঞ্জ পৌর সভা পেয়েছে ৩ হাজার ৮৫টি, বকশীগঞ্জ পৌরসভা পেয়েছে ১ হাজার ৫৪৯টি ও হাজড়াবাড়ী পৌরসভা পেয়েছে ১ হাজার ৫৪৯টি ভিজিএফ কার্ড।

এ ব্যাপারে জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি বাংলা এফএমকে জানান, সংশোধিত বরাদ্ধে কার্ডের সংখ্যা বেড়েছে ১লাখ ৯৭ হাজার ৭০৮টি। সংশোধন না হলে উল্লেখিত পরিমান পরিবার ভিজিএফ সুবিধা থেকে বঞ্চিত হতো। বর্তমানে তারা সুবিধার আওতাভুক্ত হবে। সিদ্ধান্তটি যথাযথ হয়েছে।

Tags: জামালপুর জেলাভিজিএফ কার্ড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ২৫ মার্চ ও ২৬ মার্চ ঘিরে প্রস্তুতি সভা
  • শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ গ্যারি কার্স্টেন
  • মৌলভীবাজারে র‍্যালি ও মহড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস
  • আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল
  • সতর্ক করার পরও ইরান ‘ভুল করছে’: এরদোগান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম