এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুর জেলায় যোগদান করেছেন ৫৬ জন ডাক্তার। চিকিৎসা সেবার মান উন্নয়নে শূন্য পদে তারা যোগদান করেন। ফলে স্বাস্থ্য বিভাগে চিকিৎসা সেবায় মানুষের সুযোগ সুবিধা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা যায়, জামালপুর জেলায় উপজেলা স্বাস্খ্য কমপ্লেক্স রয়েছে ৭টি। এর মধ্যে জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অধিকাংশ চিকিৎসকের পদ শূন্য রয়েছে।
দীর্ঘ সময় যাবৎ চিকিৎসকের পদ শূন্য থাকায় জামালপুর জেলার চিকিৎসা সেবার মান ছিলো খুবই নি¤œ মানের। জনসাধারণ সেবা নিতে এসে স্বাস্থ্য কেন্দ্র গুলোতে হয়রানির শিকার হয়ে আসছিলেন। তাই জেলায় চিকিৎসা সেবার মান উন্নয়নে সিভিল সার্জন ডা. আজিজুল হক নানাভাবে চেষ্টা করে আসছিলেন। সরকারের আন্তরিকতা ও সিভিল সার্জনের প্রচেষ্টায় জামালপুর জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন করে মোট ৫৬ জন ডাক্তার শূন্য পদে যোগদান করেছেন।
এ ব্যাপারে জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক জানান,চিকিৎসা সেবায় সরকারের প্রধান্যতার কারনেই ৫৬ জন ডাক্তার বরাদ্ধ পাওয়া গেছে। নতুন যোগদানকারীরা তাদের দায়িত্ব যথাযথভাবেই পালন করবেন। ফলে জামালপুর জেলায় বর্তমানে চিকিৎসা সেবার মান বাড়বে। জনসাধারণ হয়রানি থেকে রক্ষা পাবে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কেন্দ্র গুলোর সার্বিক সমস্যা সমাধানের মাধ্যমে ৫০ শয্যার কার্যক্রম পুরোদমে শুরু হবে।

