যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী এলাকায় ইরান ও তাদের মিত্রদের কারণে যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল, তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বিষয়টি জানিয়েছে আল জাজিরা।
ট্রাম্প বলেন, পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। তিনি আরও দাবি করেন, চলমান সংঘাতের অবসান এখন খুব কাছাকাছি।
তিনি জানান, পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোর জন্য যুক্তরাষ্ট্র রাজনৈতিক ঝুঁকি বীমা (পলিটিক্যাল রিস্ক ইন্স্যুরেন্স) দিচ্ছে। প্রয়োজন হলে এসব জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সরাসরি সহায়তাও দিতে পারে।
এ সময় সতর্কবার্তা দিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সুরক্ষায় থাকা কোনো জাহাজে ইরান হামলা চালালে তার পরিণতি হবে অত্যন্ত কঠোর ও অকল্পনীয়।

