Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজধানীতে কাটেনি জ্বালানি তেলের সংকট, বন্ধ বেশ কয়েকটি পাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
১০:২৮ am ১০, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

রাজধানীতে আজও জ্বালানি তেলের সংকট অব্যাহত রয়েছে। সরবরাহ সমস্যার কারণে মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঢাকার কয়েকটি ফিলিং স্টেশন স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু করতে পারেনি। এতে অনেক মোটরসাইকেল ও গাড়িচালক তেল নিতে এসে ফিরে যেতে বাধ্য হয়েছেন। তবে যেসব পাম্প খোলা ছিল, সেগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে তেল সরবরাহ করছে।

তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে দেখা গেছে, জ্বালানি নিতে যানবাহনের দীর্ঘ সারি। চালকদের অনেককে দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তেল পাওয়ার জন্য। ভোগান্তিতে পড়া চালকদের দাবি, দ্রুত এ সংকট সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তাদের কেউ কেউ অভিযোগ করেছেন, কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে তেল মজুত করায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

এদিকে সংকট মোকাবিলায় ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আনা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইতোমধ্যে ডিজেল পাম্পিং শুরু হয়েছে এবং পাইপলাইনের মাধ্যমে মঙ্গলবারের মধ্যেই তা বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখা ও সরবরাহে স্থিতিশীলতা আনতেই সরকার জরুরি ভিত্তিতে এ পদক্ষেপ নিয়েছে।

Tags: জ্বালানিপাম্পরাজধানী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপ্তাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক উল্টে চালক নিহত
  • ডিজেল সংকটে লাইটার জাহাজ ও ডিপোতে ঝুঁকি
  • তেহরানে আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে এক বছরের শিশুর মরদেহ উদ্ধার
  • কুমিল্লায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার পদ চান বিরোধীদলীয় নেতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম