Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১০ pm ০৯, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি পেট্রোলের দোকানে লিটারে কম দেয়ায় ভ্রাম্যমান আদালত চারটি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেন। সোমবার ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় লিটারে কম দেয়ার সত্যতা প্রমাণিত হওয়ায় এই জরিমানা করা হয়।

জানা যায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকট হওয়ার আশঙ্কায় জ্বালানি তেল বিক্রির দোকান সমুহে তেল না দেওয়া, দোকান বন্ধ রাখা এবং লিটারে কম দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকদিন যাবত কোন কোন দোকানি মোটরসাইকেল চালকদের এক লিটার ও আধা লিটার হারে পেট্রোল, অকটেন বিক্রি করেন। এসব অভিযোগের ভিত্তিতে সোমবার উপজেলার শমশেরনগর ও ভানুগাছ বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।

মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন বিএসটিআই প্রতিনিধিকে সাথে নিয়ে অভিযান করেন। অভিযানের সময় শমশেরনগর চৌমুহনাস্থ কৈলাস প্রসাদ তেলীর দোকানে গিয়ে বন্ধ থাকতে দেখেন। ম্যাজিষ্ট্রেটের অভিযানের খবর পেয়ে দোকান খোলার পর দোকানে পর্যাপ্ত জ্বালানি তেল থাকতে দেখা যায়। পরে তেল বিক্রির লিটারি সমুহ পরীক্ষা করে লিটারে কম দেয়ার সত্যতা প্রমানিত হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন বলেন, শমশেরনগরে কৈলাস প্রসাদ তেলীর দোকানে মাপে কম দেয়ার সত্যতা পাওয়া গেছে। এই দোকানে ৩০ হাজার টাকা জরিমানাসহ কমলগঞ্জের অন্যান্য আরও তিনটি দোকান মিলিয়ে সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাটবীজ আটক
  • আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
  • ইরানে হামলার জেরে ঢাকা থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল
  • সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরের শার্শা সীমান্ত এলাকায় জাল টাকাসহ যুবক আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম