Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজীপুরের শ্রীপুরে সিজার অপারেশনের পর প্রসূতির মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০৫ pm ০৯, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

হেদায়েতউল্লাহ ফকীর, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে সিজার অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও আলোচনা সৃষ্টি হয়েছে।নিহত প্রসূতির নাম রুমা আক্তার (২৫)। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের হেরাপটকা এলাকার বাসিন্দা। তার পিতা আব্দুর রশিদ এবং মাতা সেলেহা বেগম।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ মার্চ ২০২৬ সকালে প্রসবজনিত সমস্যার কারণে রুমা আক্তারকে মাওনা চৌরাস্তার লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে ৯ মার্চ ২০২৬ দুপুর ১২টার দিকে তার সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের মাধ্যমে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। এর আগে তার একটি ১০ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।

 অপারেশনের কিছু সময় পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তার মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।পরিবারের সদস্যরা জানান, ভোর ৫টার দিকে মরদেহ ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।উল্লেখ্য, ঘটনাটি ঘটেছে মাওনা চৌরাস্তার লাইফ কেয়ার হাসপাতালে।
হাসপাতালটি স্থানীয়ভাবে মহিউদ্দিনের মালিকানাধীন বলে জানা গেছে এবং তার ছেলে পারভেজ প্রতিষ্ঠানটির দেখভাল করেন।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
গাজীপুরের শ্রীপুরে সিজারিয়ান অপারেশনের পর রুমা আক্তার  এক প্রসূতির মৃত্যুর ঘটনায় বি-ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা হাসপাতালে ব্যাপক ভা-ঙ-চুর চালায়।এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে তাদের বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে মাওনা বাজার রোড অ-বরোধ করে তারা। পরে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসপাতালটি সিলগালা করেন।
Tags: অপরাধদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাটবীজ আটক
  • আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
  • ইরানে হামলার জেরে ঢাকা থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল
  • সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরের শার্শা সীমান্ত এলাকায় জাল টাকাসহ যুবক আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম