ঝালকাঠির নলছিটিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। সোমবার (৯ মার্চ) দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কে পুড়ে যাওয়া ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে দেখা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং সরকারি সহায়তার ঢেউটিন প্রদানের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক সহিদ, দপদপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অহিদুল ইসলাম বাদল, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম রনি প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ মার্চ ইলেকট্রনিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডে রাজিব স্টোরসহ কয়েকটি দোকান পুড়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়। পরে এমপি ইলেন ভুট্টো একই ইউনিয়নের রাজাখালি গ্রামে ক্ষতিগ্রস্থ রুস্তম হাওলাদার ও সোহাগ হাওলাদারের পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেন।

