Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চরভদ্রাসনে ঈদকে সামনে রেখে গোপনে বিক্রি হচ্ছে নিষিদ্ধ আতশবাজি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৭ pm ০৯, মার্চ ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

আব্দুস সালাম মোল্লা, স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ঈদকে সামনে রেখে গোপনে বিক্রি হচ্ছে বিস্ফোরক জাতীয় পটকা ও আতশবাজি। প্রশাসনের নজর এড়িয়ে বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় এসব ঝুঁকিপূর্ণ সামগ্রী বিক্রি করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে শিশু-কিশোরদের আকৃষ্ট করতে কিছু অসাধু ব্যবসায়ী গোপনে বিভিন্ন ধরনের পটকা, আতশবাজি ও শব্দবাজি বিক্রি করছেন। এসব পণ্যের বেশিরভাগই অবৈধভাবে বাইরে থেকে এনে বাজারজাত করা হচ্ছে।

বিশেষ করে সন্ধ্যার পর থেকে চরভদ্রাসনের কয়েকটি বাজার ও রাস্তার পাশের অস্থায়ী দোকানে এসব পটকা বিক্রি হতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, উচ্চ শব্দ ও বিস্ফোরণক্ষম এসব পটকা ব্যবহারের ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এতে শিশু-কিশোরসহ সাধারণ মানুষ আহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আতঙ্ক ছড়ানোরও সম্ভাবনা তৈরি হচ্ছে।

সচেতন মহল বলছে, অবৈধভাবে বিক্রি হওয়া এসব বিস্ফোরক জাতীয় পটকা ও আতশবাজি জননিরাপত্তার জন্য হুমকি। তাই ঈদের আগেই প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান চালানো জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অবৈধভাবে পটকা ও আতশবাজি বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন অমান্য করে এসব বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রোগীবান্ধব পরিবেশ গড়তে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান
  • ঝালকাঠিতে প্রাইভেটকার ইজিবাইক সংঘর্ষে শিশুসহ আহত ৩
  • মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
  • চাঁদা না পেয়ে ভেকু গাড়িতে আগুন
  • পল্লী বিদ্যুৎ সমিতির স্বেচ্ছাচারিতায় নিঃস্ব হওয়ার পথে কৃষক আজিজুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম