Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপাসিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৭ pm ০৮, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

এস এম মাসুদ ,কাপাসিয়া (গাজীপুর):

​‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী। ​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী বলেন, “একটি সমৃদ্ধ জাতি গঠনে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য। ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান ও অধিকার দিয়েছে। আমাদের মা-বোনদের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে এবং তাদের যোগ্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে হবে। নারীদের সুরক্ষায় বর্তমান সময়ের প্রতিটি পদক্ষেপই আগামীর সুন্দর সমাজ নিশ্চিত করবে।

“​সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন:
​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। ​জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শেফাউল হক। ​গাজীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর খান। জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী।

​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এফ এম কামাল। ​বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শামসুল হুদা লিটন। ​বক্তারা তাদের আলোচনায় নারীদের ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক অধিকারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীদের কেবল সংখ্যায় নয়, বরং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমানভাবে সম্পৃক্ত করতে হবে।

সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নারীদের সম্মান ও অধিকার নিশ্চিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। ​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত দুই শতাধিক নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে উপস্থিত নারী প্রতিনিধিদের পক্ষ থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরে সংহতি প্রকাশ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হামলার পর ‘ফোর্স ম্যাজর’ ঘোষণা বাহরাইনের বাপকো এনার্জিসের
  • ভাঙ্গায় ১৭৫ দিন পর কারামুক্ত ইউপি চেয়ারম্যান সিদ্দিক
  • দুবাইয়ে নিহত প্রবাসী আহমেদ আলীর মরদেহ আজ দেশে পৌঁছেছে
  • মুসলিম বিশ্বকে বিশেষ বার্তা মুফতি তাকি উসমানির
  • ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত বিচাররের দাবি জানিয়েছে বোন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম