Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আন্তর্জাতিক নারী দিবসে সম্মিলিত নারী প্রয়াসের আলোচনা সভা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২২ pm ০৮, মার্চ ২০২৬
in Lead News, বাংলাদেশ
A A
0

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াস এর উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার নিয়ামা ইসলাম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাবিলা। পরে সংগঠনের সভানেত্রী ড. শামীমা তাসনীম উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস পালন শুধু নারীদের ইস্যু নয়। এতে সমাজের নারী-পুরুষের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন তাতেই একটি ইনসাফের বাংলাদেশ গড়ে ওঠা সম্ভব।

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন জাইমা। এরপর “ইতিহাস বিনির্মাণ: প্রজ্ঞায় ও নেতৃত্বে নারী” শীর্ষক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে বক্তব্য রাখেন বাংলাদেশের আধিপত্যবিরোধী আন্দোলনের শহীদ আবরার ফাহাদের মা মোসাম্মৎ রোকেয়া খাতুন এবং গুমের শিকার ব্যারিস্টার আরমানের সম্মানিত মা খন্দকার আয়েশা খাতুন ও স্ত্রী তাহমিনা আক্তার। তারা ন্যায়বিচার, মানবাধিকার এবং সমাজে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরিন আমিন ভূঁইয়া মোনামী। তিনি বলেন, নির্বাচন-পরবর্তী নতুন বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার খবর—বিশেষ করে নাবালিকা কন্যাশিশুর ধর্ষণের মতো নৃশংস ঘটনা—গভীর উদ্বেগ ও শঙ্কার জন্ম দিচ্ছে। এমন ঘটনা আমাদের সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং মানবিক মূল্যবোধের পরিপন্থী।
তিনি আরো বলেন,বর্তমান প্রধানমন্ত্রী নিজেও একজন কন্যাসন্তানের বাবা। সেই জায়গা থেকে আমাদের প্রত্যাশা থাকবে, তিনি বিষয়টিকে একজন বাবার অনুভূতি দিয়ে দেখবেন এবং এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেবেন, যেখানে প্রতিটি মেয়ে তার বাবাকে নিয়ে গর্ব করতে পারে।

বাংলাদেশের প্রতিটি কন্যাশিশু যেন নিরাপদ, সম্মানজনক ও সহিংসতামুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে—এটাই সকলের প্রত্যাশা। রাষ্ট্র ও সমাজের দায়িত্ব হবে এমন একটি পরিবেশ নিশ্চিত করা, যেখানে প্রতিটি মেয়ে নিজেকে নিরাপদ ও আশ্বস্ত মনে করে। পরে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ড. ফেরদৌস আরা খানম। তিনি নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান।অনুষ্ঠানটি দুপুর ১২টায় সমাপ্ত হয়।

Tags: আন্তর্জাতিক নারী দিবস ২০২৬নারী প্রয়াস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ময়মনসিংহে মাদক কারবারি গ্রেফতার
  • সৌদি উপহারের খেজুর,মৌলভীবাজারে ১৭৮ কার্টুন
  • বরিশালে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ৯ আইনজীবী
  • সারিয়াকান্দিতে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে ওসি’র অভিযান
  • ঠাকুরগাঁওয়ে কাজীর বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম