Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৫ pm ০৮, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

সারাদেশের মতো আজ রবিবার (৮ মার্চ) মৌলভীবাজারেও পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৬। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল,‘আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’।

জেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় সকালেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল,যিনি বলেন,“নারীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অংশ। তাদের অবদান পরিবার,সমাজ ও দেশের উন্নয়নে অপরিসীম। বর্তমান সময়ে নারীরা শুধু ঘরে সীমাবদ্ধ নয়; শিক্ষা,চিকিৎসা,বিজ্ঞান,ব্যবসা ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে তারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন।”

সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহেদা আকতার, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: মামুনুর রশীদ। জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইকবাল সরকার,জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম,দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ ও অন্যান্য নির্দিষ্ট অতিথিরা বক্তব্য রাখেন।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,এনজিও প্রতিনিধি,প্রশিক্ষণার্থীরা এবং প্রশাসন কর্তৃক দাওয়াতপ্রাপ্ত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাটবীজ আটক
  • আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
  • ইরানে হামলার জেরে ঢাকা থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল
  • সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরের শার্শা সীমান্ত এলাকায় জাল টাকাসহ যুবক আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম