Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফুলবাড়ীতে এক কেজি আলুর দামে মেলে না এক কাপ চা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৮ pm ০৭, মার্চ ২০২৬
in কৃষি
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

এক কাপ চায়ের দাম ১০ টাকা, অথচ এক কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র ৮ থেকে ৯ টাকায়। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আলুর বাজারদরে নজিরবিহীন ধস নামায় চরম লোকসানের মুখে পড়েছেন স্থানীয় চাষিরা। প্রতি মণ আলু বিক্রি করেও একজন শ্রমিকের মজুরির টাকা উঠছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী আবাদ ও ফলন ভালো হলেও ন্যায্য দাম না পাওয়ায় অনেক কৃষকের পক্ষে উৎপাদন খরচ তোলাও অসম্ভব হয়ে পড়েছে।

 উপজেলার শিবনগর ইউনিয়নের পাঠকপাড়া গ্রামের চাষি প্রদীপ রায় জানান, দুই বিঘা জমিতে আলু চাষ করে তিনি প্রায় ৮০-৮৫ বস্তা ফলন পেয়েছেন। তবে প্রতি বিঘায় যেখানে খরচ হয়েছে ৪৫ থেকে ৫০ হাজার টাকা, সেখানে উৎপাদিত আলু বিক্রি করে পাওয়া যাচ্ছে মাত্র ১৮ থেকে ২২ হাজার টাকা। ফলে বিঘা প্রতি তাঁর লোকসান হচ্ছে ২৭ থেকে ২৮ হাজার টাকা।

একই চিত্র সমশেরনগর এলাকার সাইদুর রহমান ও জয়নাল আবেদীনের। তাঁরা জানান, বর্তমানে পাইকারিতে প্রতি কেজি আলু ৬ থেকে ৭ টাকায় বিক্রি হচ্ছে। এর ওপর প্রতি বস্তায় ৫ কেজি করে বাড়তি ‘ঢলন’ দিতে বাধ্য করায় লোকসানের পাল্লা আরও ভারি হচ্ছে।

 স্থানীয় আলু ব্যবসায়ী জয়ন্ত সাহা জানান, গত বছরের মতো এবারও আলু চাষে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও অর্থ জোগান দেওয়া ব্যবসায়ীরা। মাত্র ১০ দিন আগেও আলুর দাম ১২ থেকে ১৫ টাকা থাকলেও বর্তমানে তা অর্ধেকে নেমে এসেছে। নগদ টাকার প্রয়োজনে অনেক কৃষক বাধ্য হয়েই লোকসানে আলু বিক্রি করে দিচ্ছেন।

 ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন জানান, চলতি বছর উপজেলায় ১ হাজার ৪৮০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং আবাদও সমপরিমাণ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ হাজার ৫২০ মেট্রিক টন। তিনি আরও জানান, কৃষি বিভাগ চাষাবাদ ও রোগবালাই নিয়ন্ত্রণে কাজ করলেও বাজারদর নির্ধারণের বিষয়টি মূলত কৃষি বিপণন বিভাগ তদারকি করে থাকে।

Tags: সর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত
  • মৌলভীবাজারে বাড়ছে সূর্যমুখী চাষ
  • ঈদুল ফিতরের অজানা গল্প ও বিচিত্র ঐতিহ্য
  • সিটি করপোরেশন নির্বাচনে চ্যালেঞ্জ দেখছে না ইসি
  • স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসক-কর্মকর্তারা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম