মোঃ তাইজুল ইসলাম, শরণখোলা প্রতিনিধি:
আজ বীর মুক্তিযোদ্ধা, সাউথখালী ইউনিয়নের সর্বাধিকবার নির্বাচিত চেয়ারম্যান এবং এলাকার সবচেয়ে প্রবীণ ও অভিভাবকতুল্য নেতা মরহুম মোজাম্মেল হোসেন এর ৩য় মৃত্যুবার্ষিকী।
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের মানুষের কাছে তিনি ছিলেন আস্থার প্রতীক। একজন সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে দেশের জন্য যুদ্ধ করেছেন, আর জীবনের দীর্ঘ সময় জনগণের সেবা করে গেছেন। বারবার চেয়ারম্যান নির্বাচিত হওয়া তার জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসারই প্রমাণ।
তিনি ছিলেন এলাকার সবচেয়ে প্রবীণ ও অভিজ্ঞ নেতা—যার পরামর্শ, নেতৃত্ব ও মানবিকতা আজও মানুষ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। মৃত্যুবার্ষিকীতে তার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও দোয়া। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।

