Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকায় বাংলাদেশ তাঁত বোর্ড এবং বেঙ্গল ফাউন্ডেশনের প্রদর্শনী ও মেলা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩০ pm ০৭, মার্চ ২০২৬
in রাজধানী, সারাদেশ
A A
0

সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

বাংলাদেশ তাঁত বোর্ডের উদ্যোগে এবং ঢাকায় বেঙ্গল ফাউন্ডেশন-এর সহযোগিতায় ৮ থেকে ১৭ মার্চ ২০২৬ পর্যন্ত ১০ দিনব্যাপী বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হবে। মেলা হবে বেঙ্গল ফাউন্ডেশনের দ্বিতীয় তলার গ্যালারি এবং চতুর্থ তলার উন্মুক্ত স্থানে। এটি প্রতিদিন সকাল ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীর মূল আকর্ষণ হবে ঢাকাই মসলিনের কাঁচামাল ফুটি কার্পাস থেকে হ্যান্ডস্পিনিং করে সুতা তৈরি এবং ঢাকাই মসলিনের বুনন প্রক্রিয়া। এছাড়া পুনরুদ্ধারকৃত ঢাকাই মসলিন শাড়ি ও স্কার্ফ, প্রায় ১৫০ বছরের পুরাতন জামদানি ও টাঙ্গাইল শাড়ি, বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য, রেশমের জীবনচক্র এবং তাঁতশিল্প সম্পর্কিত ঐতিহাসিক নথি ও প্রত্নতাত্ত্বিক প্রমাণও প্রদর্শন করা হবে।

প্রদর্শনীর পাশাপাশি প্রান্তিক তাঁতিদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রয়ের ব্যবস্থা থাকবে। মেলায় মোট ১৫টি স্টল থাকবে, যেখানে জামদানি শাড়ি, কাতান শাড়ি, মণিপুরী শাড়ি, টাঙ্গাইল শাড়ি, সিরাজগঞ্জের লুঙ্গি-গামছা, কুমিল্লার খাদি, কুমারখালীর বেডশীট, রাজশাহীর সিল্ক এবং পার্বত্য জেলার উপজাতীয় পোশাক প্রদর্শিত হবে।

দর্শনার্থীরা মেলা পরিদর্শন করে বাংলাদেশের বস্ত্র খাতের ঐতিহ্য সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারবেন এবং সরাসরি পণ্য ক্রয়ও করতে পারবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদুল ফিতরের অজানা গল্প ও বিচিত্র ঐতিহ্য
  • সিটি করপোরেশন নির্বাচনে চ্যালেঞ্জ দেখছে না ইসি
  • স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসক-কর্মকর্তারা
  • ইরান প্রতিবেশীদের কাছে ‘আত্মসমর্পণ’ করেছে, দাবি ট্রাম্পের
  • যশোরে নকল চালের মহড়া: নামি ব্র্যান্ডের মোড়কে প্রতারণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম