Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাভারে আইনজীবী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৪ pm ০৭, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

ঢাকা জেলা উত্তর জাতীয়তাবাদী আইনজীবী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সাভারের দেওয়ান ইদ্রিস ভিলায় আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিলটি এক সময় মিলনমেলায় পরিণত হয়।

সমিতির সভাপতি ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মো. সাইফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

প্রধান অতিথির বক্তব্যে ডা. সালাউদ্দিন বাবু বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আইনের শাসন প্রতিষ্ঠা ও সমাজকে পরিশুদ্ধ করতে আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশে তেলের পর্যাপ্ত মজুত আছে: জ্বালানিমন্ত্রী
  • মিঠাপুকুরে পাগল কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রির অভিযোগ, চাঞ্চল্য সৃষ্টি
  • ফুলবাড়ীতে এক কেজি আলুর দামে মেলে না এক কাপ চা
  • গোলাপগঞ্জে আবারও মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা, বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
  • নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম